গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর, দেশীয় অস্ত্র নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মহড়া

গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর, দেশীয় অস্ত্র নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মহড়া

ফন্ট সাইজ:

গোপালগঞ্জ সদরে বিএনপির কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের পাঁচুড়িয়ায় এমন চিত্র দেখা যায়।

জেলা পরিষদ ডাকবাংলো থেকে পুলিশ লাইন্স পর্যন্ত দেশীয় অস্ত্রসহ হেলমেট পরে মহড়া দিচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শহরের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা এই মহড়ায় যুক্ত হচ্ছেন।

সদরের লঞ্চঘাট মোড়, জেলা পরিষদ ডাকবাংলো, মাদ্রাসা মোড়সহ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন তারা। মাইকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানো হচ্ছে। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহড়ায় নেতা-কর্মীর সংখ্যা বাড়তে থাকে। লঞ্চঘাট মোড় এলাকাতে বেশি জমায়েত হতে দেখা গেছে। পাশাপাশি বিজিবির টহল টিম টহল দিচ্ছে।

এর আগে গতকাল বুধবার জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। কয়েকদিন ধরে চলমান সহিংসতা ঘিরে গোপালগঞ্জে অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। সড়কে মানুষের চলাচলও কম।