খুলনা জেলা জজ কোর্টে ককটেল নিক্ষেপ

খুলনা জেলা জজ কোর্টে ককটেল নিক্ষেপ

ফন্ট সাইজ:

খুলনা জেলা জজ আদালতের নিচ তলায় ককটেল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ৯টার পর এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আদালত পাড়ার আশপাশের কয়েকজন বলেন, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দু’জন যুবক ককটেল বোমা আদালতের নিচতলায় নিক্ষেপ করে। কিন্তু ককটেলটি বিস্ফোরিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন রিপন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। রাতের আন্ধারে তাদের চেহারাও কেউ দেখতে পায়নি। তবে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।’