মধ্যরাতে গাজীপুরে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ভেতরে পেট্রল ছুড়ে অগ্নিসংযোগ

মধ্যরাতে গাজীপুরে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ভেতরে পেট্রল ছুড়ে অগ্নিসংযোগ

ফন্ট সাইজ:

গাজীপুরে মধ্যরাতে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ভেতরে কাঠের স্তূপে পেট্রল ছুড়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ভূরুলিয়ায় এ ঘটনা ঘটে। পরে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নগরীর ভূরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পেট্রল ছুড়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

আগুনে পুরনো বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সমিটারের কাঠের বক্স পুড়ে গেছে বলে জানান তিনি।