আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
বিষয়টি মানবজমিন'কে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর। তিনি বলেন, গোপন সূত্রে আমরা জানতে পারি উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ হাউজের একটি ফ্লাটে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আত্মগোপনে রয়েছেন। পরে আমরা ওই ভবনের ৮ম তলার একটি ফ্লাটে অভিযান চালায়। অভিযানের সময় আমরা দেখতে পাই সেখনে সাবেক শিক্ষা মন্ত্রী নাহিদ তার স্ত্রী ও মেয়ের সঙ্গে বসবাস করছেন। পরে তাকে আটক করে থানায় আনা হয়।
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১৯ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬, ২ঃ৩৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
