চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার বাড়িটিতে আগুন দেয়া হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়িটির নিচতলার পরিত্যক্ত কক্ষে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। বাড়িটির আশপাশের এলাকায় পুলিশের নিয়মিত টহল ছিল। হঠাৎ আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা এগিয়ে আসেন। পরে তারা আগুন নিভিয়ে ফেলেন। ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করছে পুলিশ। ওসি বলেন, ভবনটির নিচতলায় কেউ থাকে না। এটি পরিত্যক্ত হিসেবে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে। ঘটনার পর থেকে ওই বাড়ির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
অনলাইন
২১ মিনিট আগে
১৯ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬, ২ঃ২৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
