রাজধানীর রমনা এলাকায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের বাসভবনের গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম। তিনি বলেন, রাত দশটার ঢাকা জেলার পুলিশ সুপারের বাস ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা জানতে পেরেছি।
তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে সেই বিষয়টি জানা যায়নি।
এদিকে জেলা পুলিশ সুপারের বাসভবন ছাড়াও রামপুরা টিভি সেন্টারের সামনে, মহাখালী বাসস্ট্যান্ডে, খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে, মোহাম্মদপুরের আসাদগেট, বসিলা এসআরবি-২ হেডকোয়ার্টারের সামনে, তেজগাঁও ডিসি অফিসের সামনে, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশে, মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে, যাত্রাবাড়ী সামাদ সুপার মার্কেটের সামনে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টার মাধবী লতা ভবনসহ বিভিন্ন স্পটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও বেশ কয়েকটি যাত্রীবাহি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের হস্তান্তর করেছে। এছাড়াও তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। তবে ককটেল বিস্ফোরিত হয়নি। পরে সেটি বোম ডিসপোজাল ইউনিট এসে নিষ্ক্রিয় করেছে। শিয়া মসজিদ এলাকাতেও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপারের বাসভবনের সামনেসহ রাজধানীতে একাধিক ককটেল বিস্ফোরণ
স্টাফ রিপোর্টার
অনলাইন
৪০ মিনিট আগে
১৮ নভেম্বর (বুধবার), ২০২৬, ৯ঃ১৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
