পিঠের ব্যাথা একটি সাধারণ মাংসপেশি ও মেরুদন্ডজনিত সমস্যা। এটি ঘাড়ের নিচ থেকে কোমরের ওপরের অংশ পর্যন্ত হতে পারে। পিঠের মাংসপেশি, লিগামেন্ট, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, জয়েন্ট অথবা স্নায়ুতে সমস্যা হলে যে ব্যথা বা অসস্তি অনুভব হয়, তাকে সাধারণ ভাবে Back Pain বা পিঠের ব্যথা বলা হয়।
পিঠের ব্যথা কত ধরনেরঃ
মূলত তিন ধরনের ব্যথা হয় অবস্থা অনুযায়ী
১. পিঠের উপরের অংশ: Upper Back Pain
২. পিঠের মাঝখানের অংশঃ Middle Back Pain
৩. কোমড়ের নিচের অংশ: Lower Back Pain.
পিঠের ব্যথা কেন হয়
১। দীর্ঘক্ষণ ঝুঁকে বসে কাজ করা
২। মাংসপেশীতে টান
৩। ডিস্কের সমস্যা
৪। মেরুদন্ডের ক্ষয়
৫। দুর্বল মাংসপেশি
৩। দীর্ঘক্ষণ একই অবস্থায় থাকা।
৭৷ আঘাত বা দুর্ঘটনা
পিঠের ব্যাথার লক্ষনঃ
১. পিঠে ব্যথা
২. মাংসপেশি শক্ত হয়ে যাওয়া
৩. সামনে যুকলে ব্যথা
৪. পেছনে যুকলে ব্যথা
৫. দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যথা বাড়ে
৬. পিঠের মাংসপেশিতে টান অনুভব করা
৭. ব্যথা নিতম্ব বা পায়ের দিকে ছড়িয়ে পড়া
৮. স্নায়ু আক্রান্ত হলে ঝিনঝিন, অবস বা দুর্বল হওয়া
ফিজিওথেরাপি চিকিৎসা:
ফিজিওথেরাপির মূল লক্ষ্য হলো ব্যথা কমানো, মেরুদণ্ডের স্বাভাবিক নড়াচড়া ফিরিয়ে আনা, পেশির
শক্তি ও সহনশীলতা বাড়ানো ও দৈনন্দিন কাজে সক্ষমতা বৃদ্ধি করা।
১. চিকিৎসা শুরু করার আগে proper Assessment করা যেমনঃ ব্যথার ধরন, কি করলে ব্যাথা কমে
বা বাড়ে, ROM Assessment, কোমড়ের বা পিঠের মাংসপেশি শক্ত নাকি দুর্বল, নার্ভের কোন
সমস্যা। প্রয়োজন অনুযাম্বী x-ray বা MRI করা।
২. থেরাপিউটিক এক্সারসাইজ বা ব্যায়ামঃ
পেলভিক টিল্ট এক্সারসাইজ, ক্যাট-কাউ এক্সারসাইজ, বার্ড-ডগ এক্সারসাইজ, ব্রিজিংএক্সারসাইজ এছাড়াও ম্যানুয়াল থেরাপি যেমন- সফট টিস্যু মোবিলাইজিং এক্সারসাইজ, কোর স্ট্রেনথেনিং এক্সারসাইজ, পাসরাল কারেকশন থেরাপি। ইলেক্ট্রোথেরাপি যেমন- TENS, UST, IRR সর্বশেষ রোগী শিক্ষা এবং জীবনধারা পরিবর্তন।
পরামর্শঃ
দীর্ঘক্ষণ বসা বা দাড়িয়ে থাকবেন না। নিয়মিত বিরতি নিন, ভারী জিনিস তুলতে হলে শরীরের কাছাকাছি
রেখে তুলুন, ঘুম ও বসার আরামদায়ক ভঙ্গি বজায় বাখুন, দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকবেন না। ব্যথা বাড়ায় এমন ব্যায়াম বা ভারী কাজ সাময়িক এড়িয়ে চলুন, নরম বিছানা এড়িয়ে চলুন, বসার সময় সোজা
হয়ে বসুন।
লেখক
মো. মনিরুজ্জামান
ফিজিওথেরাপিস্ট
চেম্বার: আলোক মাদার এন্ড চাইল্ড কেয়ার, মিরপুর-৬
হটলাইন- ১০৬৭২, ০৯৬১০১০০৯৯৯
পিঠের ব্যথা কারণ ও চিকিৎসা
মো. মনিরুজ্জামান
শরীর ও মন
১ ঘন্টা আগে
১৭ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ৭ঃ৫৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
