যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কোনো ধরনের হামলা চালানো হলে ইরানকে নজিরবিহীন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসি ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু কি নাÑসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই হুমকি দেন তিনি।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এমন কিছু ঘটলে তাদের এমন মূল্য দিতে হবে, যা এর আগে কোনো দেশকে দিতে হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। কারণ, তারা পাগলাটে আচরণ করে। এ কারণেই তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেয়া যায় না।’
সোমবার সিএনএন এক প্রতিবেদনে বলা হয়, নতুন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, যুক্তরাষ্ট্রের রাজধানীতে ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা করতে পারে ইরান।
ডার্টি বোমা হলো এমন এক ধরনের বিস্ফোরক, যাতে প্রচলিত বিস্ফোরকের পাশাপাশি তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। এর বিস্ফোরণে পারমাণবিক বিস্ফোরণ না ঘটলেও তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে ব্যাপক আতঙ্ক ও দূষণ সৃষ্টি হতে পারে।
তবে সিএনএনের প্রতিবেদনে উঠে আসা গোয়েন্দা তথ্যের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের পক্ষ থেকেও এ ধরনের পরিকল্পনার বিষয়ে কোনো বক্তব্য দেয়া হয়নি।
