বোয়ালমারীর ৩ ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে ঢাকায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি’র নেতাকর্মী ও স্থানীয়রা। গত রোববার রাতে রাজধানীর ধানমণ্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো— বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন অন্তর এবং উপ-দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন কলিং। স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্দিক ঢাকার জিগাতলা এলাকায় এবং জুবায়ের ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকায় বসবাস করেন। আল আমিনও ঢাকায় অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রের অভিযোগ, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন বলে দাবি স্থানীয়দের। তাদের বিরুদ্ধে নাশকতা, পুলিশের কাজে বাধাদানসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তবে আটক হওয়ার পর তাদের বিরুদ্ধে কী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বা কোন থানায় সোপর্দ করা হয়েছে তা জানা যায়নি।