খুলনার সন্ত্রাসী আজমকে গ্রেপ্তার করেছে এসআরবি’র সদস্যরা। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর সদর থানার শিমুলতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজম দৌলতপুর থানার আঞ্জুমান সড়কের শেখ কামালের ছেলে। এসআরবি’র প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজমের বিরুদ্ধে দৌলতপুর থানায় ৬টি মাদক, ৪টি হত্যাচেষ্টাসহ ১৩টি মামলার তথ্য রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনার ১৩ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৭ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
