অপু-পরীমনি দ্বন্দ্ব চরমে

অপু-পরীমনি দ্বন্দ্ব চরমে

ফন্ট সাইজ:

দেশের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যেকার দ্বন্দ্ব বহুদিনের। তবে সম্প্রতি সেটি চরম আকার ধারণ করেছে। গত কয়েকদিনে একে-অন্যকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট কিংবা সাক্ষাৎকারে ইঙ্গিত করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িতে মেতেছেন তারা। এবার অনেকটা প্রকাশ্যে ও নাম উচ্চারণ করেই তাদের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সাম্প্রতিক ঘটনার সূত্রপাত অপু বিশ্বাসের একটি বক্তব্য ঘিরে। আদালত প্রাঙ্গণে পরীমনির সঙ্গে এক সংবাদকর্মীর অভিযোগ-পাল্টা অভিযোগ প্রসঙ্গে গণমাধ্যমকর্মীরা অপুর কাছে প্রশ্ন করেন।

প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানান, শিল্পীদের সবসময় গোছানো জীবনযাপন করা উচিত। বিষয়টি স্বাভাবিকভাবে নেননি পরীমনি। এরপর ফেসবুক লাইভে এসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার বারিশা হককে ইঙ্গিত করে নিজের একটি অভিমত তুলে ধরেন অপু বিশ্বাস। তার মতে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য রয়েছে, সেটা সংশ্লিষ্টদের মাথায় রাখা উচিত। ইনফ্লুয়েন্সারদের বিভিন্ন অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় দেয়া নিয়ে আপত্তি রয়েছে অভিনেত্রীর। সেই ভিডিও নিজের ফেসবুক ওয়ালে শেয়ার দিয়ে অপুকে খোঁচা দেন পরীমনি। অপু বিশ্বাসকে তির্যক ভাষায় আক্রমণ করেন পরী। ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রƒপ করেন। এদিকে সবশেষ অপুকে ঘিরে পরীমনির এই ফেসবুক পোস্ট নিয়ে এক অনুষ্ঠানে রোববার অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়। সে সময় ক্ষোভের সুরে অপু বলেন, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ।

অপু বিশ্বাস বলেন, যার ২৫টি সিনেমার মাঝে ২০টি সিনেমাই ফ্লপ, আর ৫টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলবো। অপুর এমন মন্তব্যের জবাবে এদিন রাতেই সামাজিক মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন পরীমনি। সেখানেও সরাসরি নাম উল্লেখ না করে অপুকে ইঙ্গিত করেই নানাভাবে কটাক্ষ করেছেন পরীমনি।