গুণিজন সম্মাননা পদক পেলেন রতন

গুণিজন সম্মাননা পদক পেলেন রতন

ফন্ট সাইজ:

কবীরুল ইসলাম রতন একাধারে একজন নৃত্যশিল্পী ও নৃত্য গবেষক। তিনি নৃত্যলোক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক। বাংলাদেশের নৃত্যশিল্পে ও গবেষণায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি ‘ঢাকা ড্যান্স অ্যান্ড আর্ট সেন্টার’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে চতুর্থ পর্বে কবীরুল ইসলাম রতনকে ‘গুণিজন সম্মাননা পদক ২০২৬’-এ ভূষিত করা হয়। রতন বলেন, একজন নৃত্যশিল্পী এবং একজন নৃত্য গবেষক হিসেবে নৃত্যশিল্পে বিশেষ অবদানের কারণে আমাকে যে সম্মাননা দেয়া হলো তাতে আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞ।