জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা ‘অনেক সাধের ময়না’। ২০১৪ সালের ৭ই নভেম্বরে মুক্তিপ্রাপ্ত একটি জনপ্রিয় বাংলাদেশি রোমান্টিক চলচ্চিত্র। ত্রিভুজ প্রেম নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার গল্প। আর এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি, বাপ্পী চৌধুরী ও আনিসুর রহমান মিলন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, সোহেল খান, চিকন আলী প্রমুখ। বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে আজ দেখানো হবে এ ছবিটি।
চ্যানেল আইতে ‘অনেক সাধের ময়না’
স্টাফ রিপোর্টার
১৭ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
