জনি ডেপের বাজিমাত

জনি ডেপের বাজিমাত

ফন্ট সাইজ:

হলিউড অভিনেতা জনি ডেপ নিজের অভিনীত নতুন সিনেমা ‘এবেনেজার’ দিয়ে বাজিমাত করছেন। ছবিটি মুক্তির পর উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে। সিনেমাটি মুক্তির প্রথম দিনেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। শুক্রবার উত্তর আমেরিকার ৩ হাজার ৫৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রথম দিনেই এর আয় দাঁড়ায় ৬৭ লাখ মার্কিন ডলার। প্রথম সপ্তাহান্তে সিনেমাটির আয় ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।