গণপরিবহনে অগ্নি সংযোগের প্রতিবাদে মালিক-শ্রমিকদের বিক্ষোভ

গণপরিবহনে অগ্নি সংযোগের প্রতিবাদে মালিক-শ্রমিকদের বিক্ষোভ

ফন্ট সাইজ:

সারা দেশে গনপরিবহনে অগ্নিকাণ্ডের প্রতিবাদে সমাবেশ করেছে মালিক ও শ্রমিকরা। আজ রোববার সকালে রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক ও শ্রমিক ঐক্য জোটের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সমাবেশে নেতৃবৃন্দ মালিক এবং শ্রমিকদেরকে অগ্নিকাণ্ড ও নাশকতার বিরুদ্ধে সচ্চার হওয়ার আহবান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি এ এস এম আহমেদ খোকন। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ১৭৭৬-এর সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক কাজী জুবায়ের মাসুদ।