রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, ১১ নং পাঁচগাছি ইউনিয়নের পাঁচগাছি গ্রামের মৃত আবুল কালাম আজাদ মণ্ডলের পুত্র মোঃ শাহিদুল ইসলাম পিন্টু (৫৭) কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পীরগঞ্জ থানা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, তাকে পূর্বের মামলা সহ নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পীরগঞ্জে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
বাংলারজমিন
২৮ মিনিট আগে
১৪ নভেম্বর (শনিবার), ২০২৬, ৭ঃ৩০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
