পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন
মালিকেরা। শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পান না।
সাভার, আশুলিয়া ও গাজীপুরে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে উল্লেখ করে মাহমুদ হাসান খান বলেন, ‘শ্রমিক বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল।’ আগামীকাল রোববার থেকে যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলো চাইলে ১৩(১) ধারায় বন্ধ রাখতে পারবে বলে জানান তিনি।
‘আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে বিশৃঙ্খলা চলতে থাকলে বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে’—উল্লেখ্য করেন বিজিএমই সভাপতি মাহমুদ হাসান খান।
ঘোষণা মালিকদের
পোশাকশ্রমিকেরা কাজ না করলে কাল থেকে কারখানা বন্ধ
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১৪ নভেম্বর (শনিবার), ২০২৬, ৪ঃ৫৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
