সাত দিন ধরে মুঠোফোনে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মাহমুদা আলম মিতু। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে হুমকি পাওয়ার কথা জানান মাহমুদা আলম।
পোস্টে তিনি বলেন, ‘গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি, এর আগেও পেয়েছি অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।’
