ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মোটরসাইকেলে চলাচলের জন্য নিতে হবে নিরাপত্তা স্টিকার। শনিবার প্রক্টর অফিস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এত বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রক্টর অফিস থেকে মোটরসাইকেলের জন্য নিরাপত্তা স্টিকার দেওয়া হবে।
আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা মোটর সাইকেল ব্যবহার করেন তাদেরকে ১৯ নভেম্বরের মধ্যে স্ব স্ব অফিস প্রধানের সুপারিশসহ প্রক্টর অফিসে আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রের সঙ্গে মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ও এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি দাখিল করতে হবে।
আরও বলা হয়, ২০ নভেম্বরের পর প্রক্টর অফিস থেকে দেওয়া স্টিকার ব্যতীত ক্যাম্পাসে সকল মোটরসাইকেল প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
ঢাবিতে মোটসাইকেলে চলাচলের জন্য নিতে হবে নিরাপত্তা স্টিকার
স্টাফ রিপোর্টার
অনলাইন
২৭ মিনিট আগে
১৪ নভেম্বর (শনিবার), ২০২৬, ২ঃ৩৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
