চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে হেফাজতে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
শনিবার সকালে কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, স্থানীয় কয়েকজন বাসিন্দা কামাল উদ্দিনের বাসায় যান। তাদের মধ্যে কথা–কাটাকাটি হয়। এক পর্যায়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
ওসি নূর আহমেদ বলেন, ‘কামাল উদ্দিনের বাড়ি সাতকানিয়া উপজেলায়। গত দেড় মাস ধরে তিনি সিডিএ টেক এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। গতকাল রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা তার ভাড়া বাসায় যান। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে হেফাজতে নেওয়া হয়।’
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এম কামাল উদ্দিন। ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করেন। আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করেন তিনি।
