যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর থেকে ফ্লাইটের উড্ডয়ন সাময়িক স্থগিত করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এতে যুক্তরাষ্ট্রজুড়ে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ নির্দেশনা জারি করা হয়।
এফএএ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারগুলোর সঙ্গে যোগাযোগে সমস্যার কারণে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। ত্রুটির কারণ অনুসন্ধানে কাজ করছেন প্রযুক্তিবিদরা।
২০২৩ সালের জানুয়ারিতে এফএএর কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির পর এই প্রথম দেশজুড়ে এমন স্থগিতাদেশ জারি হলো।
এদিকে পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে সব বিমান উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা
অনলাইন ডেস্ক
অনলাইন
৫২ মিনিট আগে
১৪ নভেম্বর (শনিবার), ২০২৬, ৭ঃ৫৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
