ফের কমল সোনার দাম

ফের কমল সোনার দাম

ফন্ট সাইজ:

দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমেছে সোনার দাম। সর্বশেষ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ এই মানের প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। সব মিলিয়ে চার দফায় প্রতি ভরিতে সোনার দাম কমেছে ৯ হাজার ৮৫৬ টাকা।

শুক্রবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। এদিন সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

নতুন সিদ্ধান্তের ফলে গত কয়েক দিনের ব্যবধানে চার দফায় ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা কমেছে। এর আগে প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। সেখান থেকে কমে বর্তমানে তা ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায় নেমে এসেছে।

বাজুসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই দিন ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

এর আগের দিন ১১ই নভেম্বর সকালেও সোনার দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এর আগে ৬ই নভেম্বরও একই ক্যাটাগরির সোনার দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এ দাম কার্যকর থাকবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরি যুক্ত হবে। স্বর্ণ ও রৌপ্য অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলংকার পরিবর্তন বা পুরোনো গহনা কেনার ক্ষেত্রে বাজুসের প্রচলিত নিয়মও বহাল থাকবে।