দোষীদের খুঁজে বের করতে সরকার ব্যর্থ হলে উচ্চ মূল্য দিতে হবে: জামায়াত আমীর

নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ

দোষীদের খুঁজে বের করতে সরকার ব্যর্থ হলে উচ্চ মূল্য দিতে হবে: জামায়াত আমীর

ফন্ট সাইজ:

সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিতে সরকার ব্যর্থ হলে উচ্চ মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, ‘গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপি’র জাতীয় নারী শক্তির সদস্যসচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই। এ হামলা কাপুরুষোচিত।’
জামায়াত আমীর বলেন, ‘অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’