ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর নতুন ডিলার নিয়োগ কার্যক্রমে আর কোনো আইনগত বাধা নেই। বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এক আদেশে হাইকোর্ট বিভাগের দেয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন। এদিন আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। শুনানিতে তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।
এর আগে ‘টিসিবি ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’-এর ৬(ঝ) ধারার ৩ নম্বর ক্লজের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দায়ের করা হয়। ওই রিটের পরিপ্রেক্ষিতে পাবনা অঞ্চলে নতুন ডিলার নিয়োগের জন্য গত ৬ই আগস্ট টিসিবির জারিকৃত দরখাস্ত আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা গত ১৯শে আগস্ট স্থগিত করেছিলেন হাইকোর্ট বিভাগ।
হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত ঘোষণা করেন। আদালতের আজকের এই আদেশের ফলে গত ৬ই আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে টিসিবির নতুন ডিলার নিয়োগের পরবর্তী কার্যক্রম চালিয়ে যেতে আর কোনো আইনি বাধা রইল না।
টিসিবির নতুন ডিলার নিয়োগ কার্যক্রমে আর কোনো আইনগত বাধা নেই
স্টাফ রিপোর্টার
অনলাইন
১৬ মিনিট আগে
১১ নভেম্বর (বুধবার), ২০২৬, ৮ঃ৩২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
