৭ সহকারী পুলিশ সুপারকে বদলী

ফন্ট সাইজ:

বাংলাদেশ পুলিশের সাতজন সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন জায়গায় বদলী-পদায়ন করা হয়েছে। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই বদলী করা হয়। প্রজ্ঞাপনে সই করেন পুলিশ ইন্সপেক্টর জেনারেল মো. আলী হোসেন ফকির।
প্রজ্ঞাপনে সিআইডি, পুলিশ স্টাফ কলেজ ঢাকা, এসবি ঢাকা, ডিএমপি, এপিবিএন, আরএমপি ও পিটিসি-টাঙ্গাইলে সহকারী পুলিশ সুপারদের পদায়ন করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তাগণ বদলীকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে আগামী ২১শে নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পন করবেন। অন্যথায় ২২শে নভেম্বর থেকে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।