লন্ডনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর )পূর্ব লন্ডনে এই সভার আয়োজন করা হয়।
যুক্তরাজ্য বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু'র পরিচালনায় আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের পুরো প্রেক্ষাপট এবং শহীদ জিয়ার সাহসী ও দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন । ১৯৭৫ সালে সিভিল ও মিলিটারি উভয় সেক্টরে যখন ক্রান্তিকাল অতিক্রম করছিল তখনো ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে শহীদ জিয়া নেতৃত্ব দিয়েছিলেন । সিপাহী ও জনতার সম্মিলিত বিপ্লবের ফলশ্রুতিতে জিয়াউর রহমান বন্দীদশা মুক্ত হোন এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের নেতৃত্ব দেন। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন ও ১৯ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়েছিলেন।
বক্তারা ৭ নভেম্বরকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেন।
সবার আগে বাংলাদেশ’ নীতি সমুন্নত রেখে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এর মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করার প্রত্যাশাও ব্যক্ত করা হয় ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন , যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস , যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব,আব্দুল হামিদ চৌধুরী,আলহাজ্ব তৈমুছ আলী,শাহ আখতার হোসেন টুটুল,আক্তার হোসেন ,প্রফেসর ফরিদ উদ্দিন,শরীফুজ্জামান চৌধুরী তপন,এম এ মুকিত,এমদাদ হোসেন টিপু,তাজুল ইসলাম,আবেদ রাজা,শহিদুল ইসলাম মামুন,দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ,ব্যারিষ্টার মওদুদ আহমেদ খান,মিজবাহুজ্জামান সোহেল,হাসনাত কবির খান রিপন,আসাদুজ্জামান আহমেদ,সালেহ আহমদ জিলান,শামসুর রহমান মাহতাব,সালেহ গজনবী,ফখরুল ইসলাম বাদল,ফেরদৌস আলম,সেলিম আহমেদ,শামীম আহমেদ,সোহেল আহমদ সাদিক,ব্যারিস্টার আলিমুল হক লিটন, যুকবদল সভাপতি আফজাল হোসেন , সাধারণ সম্পাদক বাবর চৌধুরী , সেচ্ছাসেবক দোল নেতা আজিম উদ্দিন , আইনজীবী ফোরাম নেতা ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি , আবুল হাসনাত , জাসাস নেতা , এম এ সালাম , তাসবীর চৌধুরী শিমুল, ইকবাল হোসেন , মহানগর বিএনপি নেতা সোহেল আহমেদ , ফয়সল আহমেদ , মহিলাদল নেত্রী অঞ্জনা আলম প্রমুখ।
