গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ভারত

সাফ চ্যাম্পিয়নশিপ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ভারত

ফন্ট সাইজ:

গ্রুপ চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার ছিল কেবল এক পয়েন্ট। এমন ম্যাচে মালদ্বীপকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্টই তুলে নিল নওশাদ মুসার দল। এই জয়ে সাফে ‘বি’ গ্রুপের সেরা দল হয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশের প্রতিবেশী দেশটি। শেষ চারে ৯ বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এ গ্রুপ রানার্সআপ বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে ‌‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারায় ভারত। ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন সুহাইল আহমেদ ভাট। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারায় ভারত। ওই ম‍্যাচে জোড়া গোল করেছিলেন সুহাইল। মালদ্বীপ পাকিস্তানের কাছে ৩-০ গোলে হারে। দুই ম্যাচ খেলে শূন্য হাতে বিদায় নিল দলটি। ভারত শতভাগ ৬ পয়েন্ট নিয়ে এখন শেষ চারে। এক জয় এক পরাজয়ে তিন পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ পাকিস্তান।


​