খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে এসে আটক যুবলীগকর্মী

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে এসে আটক যুবলীগকর্মী

ফন্ট সাইজ:

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে এসে আটক হলেন ফাহাদ হোসেন (২৪) নামের এক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মী। বুধবার ভোররাতে মহানগরীর শিববাড়ি মোড় থেকে তাকে আটক করা হয়। সে ১৯ নম্বর শেখপাড়ার হাসান উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোররাতে তিনজন যুবক একটি মোটরসাইকেলে এসে শিববাড়ি মোড়ে অবস্থান নেয়। এ সময় একজন যুবক স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার উদ্দেশ্যে স্তম্ভের কাছে যায়। সন্দেহ হলে তল্লাশি চালায় স্থানীয় কয়েকজন। এ সময় তার কাছ থেকে বোতলভর্তি পেট্রল ও পটকা জাতীয় কিছু বস্তু উদ্ধার করা হয়। এক পর্যায়ে সে স্বীকার করে যুবলীগের রাজনীতির সাথে জড়িত। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তারা তিনজন ছিল। জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। বাকিদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।