ইউরোপে যাওয়া নথিহীন আরও ৪৪ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে রয়েছেন চারজন।
বুধবার সকাল ৯টার দিকে একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।
ইউরোপ থেকে দেশে ফেরত পাঠানো হলো আরও ৪৪ জনকে
স্টাফ রিপোর্টার
অনলাইন
২৬ মিনিট আগে
১১ নভেম্বর (বুধবার), ২০২৬, ৩ঃ২৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
