আফগানিস্তান-জিম্বাবুয়ে মহাযুদ্ধে রেকর্ডের ছড়াছড়ি

ফন্ট সাইজ:

শারজাহতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট ম্যাচটি ক্রিকেট ইতিহাসকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। দুই দলের ব্যাটারদের রান উৎসব আর রেকর্ডের পসরায় ম্যাচটি ঠাঁসা ছিল ক্রিকেট ইতিহাসের পাতায়। মানবজমিন পাঠকদের জন্য ঐতিহাসিক এই টেস্ট ম্যাচের উল্লেখযোগ্য পরিসংখ্যানগুলো তুলে ধরা হলো:
১- টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে ম্যাচের দুই ইনিংসে ৫০০ বা তার বেশি রান করার কীর্তি গড়েছে জিম্বাবুয়ে। ম্যাচটিতে জিম্বাবুয়ের মোট সংগ্রহ ১০২৭ রান, যা টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ দলীয় রান। টেস্টে সামগ্রিকভাবে ১০০০ বা তার বেশি রান করা দলের তালিকায় তারা মাত্র সপ্তম। এর আগে ভারতের নাগপুরে ২০০০ সালে জিম্বাবুয়ের সর্বোচ্চ ম্যাচ সংগ্রহ ছিল ৮৮৫ রান।

৩- শারজাহ টেস্টটি লাল বলের ইতিহাসের প্রথম ম্যাচ, যেখানে মোট তিনটি ৫০০ এর বেশি দলীয় সংগ্রহ দেখা গেছে। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র দু’টি ম্যাচে এমন ঘটনা ঘটেছে- ১৯৪৮-৪৯ সালে মহারাষ্ট্র ও বোম্বাইয়ের রঞ্জি ট্রফি সেমিফাইনাল এবং ২০০১ সালে ডার্বিতে ডার্বিশায়ার বনাম নটিংহ্যামশায়ারের কাউন্টি ম্যাচ।
৭- শারজাহ টেস্টে ব্যক্তিগত সেঞ্চুরির সংখ্যা ৭টি। পুরুষদের টেস্ট ক্রিকেটে সাত বা তার বেশি সেঞ্চুরি হওয়ার ঘটনা এটি মাত্র ১১তম। এর চেয়ে বেশি সেঞ্চুরি হয় মাত্র দু’টি টেস্টে; ২০০৫ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা এবং ২০১৩ সালে গলে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে। উভয়টিতে ৮টি করে সেঞ্চুরি হয়।

৪০ বছর ২৭২ দিন- শারজাহ টেস্টে ম্যাচ সেরার পুরস্কার জিতে দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হয়েছেন ব্রেন্ডন টেলর। ১৯৯৪ সালে নটিংহ্যামে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১০ রান করা গ্ল্যামার গূচ (৪০ বছর ৩১৪ দিন)-এ তালিকায় শীর্ষে।
৪১ বছর ৭৮ দিন- শারজাহ টেস্টে ডাবল সেঞ্চুরি করার সময় ক্রেগ আরভিনের বয়স ছিল ৪১ বছর ৭৮ দিন। টেস্টে ডাবল সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে তিনি তৃতীয় বয়স্ক খেলোয়াড়। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ বছর ৬ দিন বয়সে ২৩৬ রান করেন এরিক রোয়ান এবং ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪১ বছর ১৯৫ দিন বয়সে ২১১ রান করেন জ্যাক হবস।

৫- জিম্বাবুয়ের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় পঞ্চম খেলোয়াড় আরভিন। ২০০১-এ নাগপুরে ভারতের বিপক্ষে অ্যান্ডি ফুলের অপরাজিত ২৩২ রানের পর জিম্বাবুয়ের হয়ে এটিই প্রথম ডাবল সেঞ্চুরি। আরভিনের ২০৬* রান এখন জিম্বাবুয়ের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

৩- শারজাহতে জিম্বাবুয়ের তিন ব্যাটার- টেলর, ব্রায়ান বেনেট এবং ওয়েসলি মাধেভেরে একই ম্যাচে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেছেন। একই টেস্টে কোনো দলের তিন খেলোয়াড়ের একটি সেঞ্চুরি ও ফিফটি করার ঘটনা এটি মাত্র দ্বিতীয়। ১৯৭৬ সালে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের মজিদ খান, জাভেদ মিয়াঁদাদ ও মোশতাক মোহাম্মদ এই কৃতিত্ব দেখান।