উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। রোববার তাকে বহন করার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বেলা ১২টার দিকে তাকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা করার কথা রয়েছে।’
গত ১১ মার্চ ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আব্বাস ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়।
মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে
স্টাফ রিপোর্টার
রাজনীতি
৪ মাস আগে
১৫ মার্চ (রবিবার), ২০২৬, ১১ঃ৫৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

মো. ইবরাহিম
৪ মাস আগেওসমান হাদির পথে মির্জা আব্বাস। একই যাত্রা, ফল কী হয় দেখায় বিষয়।