আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ, এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত।’ মঙ্গলবার সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘যারা আজ অগ্নিসংযোগ করছে, এটা তো নতুন কিছু না। তাদের রাজনীতি তো ধ্বংসের। তাদের নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তা নয়। ২০২৫ সালের ১২ মে বাংলাদেশ গেজেট প্রকাশিত হয়েছিল। সেখানে স্পষ্টভাবে বলা আছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম বা অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ, সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’

‘তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি’—বলেন তিনি।

যে আগুন সন্ত্রাস, এটা নতুন কিছু নয়। তাদের জন্মলগ্ন থেকেই তারা আগুন সন্ত্রাস করছে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘তাদের জন্মলগ্ন থেকেই তারা গুম-খুনের সঙ্গে জড়িত এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় গিয়ে তারা এসব করবে, সেটাই স্বাভাবিক। এটা তাদের পক্ষেই সম্ভব।’