দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালকের পদ থেকে মো. শরীফ উদ্দিনকে অপসারণের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার দুদকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিধি অনুসারে মো. শরীফ উদ্দিন জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন ভাতা প্রাপ্য হবেন।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। পটুয়াখালীতে বদলির আগে শরীফ দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন।
সে সময় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন শরীফ উদ্দিন।
দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন জানিয়ে থানায় জিডিও করেছিলেন তিনি।
দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১০ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ৪ঃ৪০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
