নেতানিয়াহুর আড়াল রহস্য

নেতানিয়াহুর আড়াল রহস্য

ফন্ট সাইজ:

যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোথায় তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় তাকে দেখা যাচ্ছে না। না ভিডিওতে, না কোনো টেলিভিশন অনুষ্ঠানে বা সাক্ষাৎকারে। অথচ তিনি প্রতিদিনই এসব মিডিয়ায় কোনো না কোনোভাবে উপস্থিত থাকেন। তার অনুপস্থিতিতে এক সপ্তাহ আগে রটে যায়, তিনি নিহত হয়েছেন। তবে বিশ্বাসযোগ্য কোনো মাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়।

ওইসব মাধ্যমের কয়েকজন ব্যবহারকারী নেতানিয়াহুর ১৩ই মার্চের সর্বশেষ ভিডিওটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভিডিওটিতে তার এক হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে মনে হয়। ফলে জল্পনা সৃষ্টি হয়েছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদনা করা হয়ে থাকতে পারে ওই ভিডিও। অর্থাৎ তিনি হয়তো নিহত হয়েছেন অথবা আহত অবস্থায় আছেন। তাকে টেলিভিশনে দেখানো সম্ভব নয়। ফলে তার কোনো ভিডিও বা ছবি ব্যবহার করে শনিবারের ওই ভিডিও বানানো হয়েছে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, নিজের এক্স অ্যাকাউন্টে নেতানিয়াহু শুক্রবার একটি ভিডিও শেয়ার করেন। তাতে তিনি ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে বক্তব্য দেন। এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করেছে এবং ১৬তম দিনে প্রবেশ করেছে। ২৮শে ফেব্রুয়ারি সংঘাতের প্রথম দিনেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টধারীরা দাবি করেন, ইসরাইলি প্রধানমন্ত্রীর ডান হাতে ছয়টি আঙ্গুল দেখা যাচ্ছে। ‘ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ’ এবং ‘তার হাতটা ভালো করে দেখুন’ ধরনের ক্যাপশনসহ এ নিয়ে করা পোস্টগুলোতে লাখ লাখ ভিউ আসে। অনেক ব্যবহারকারী, যাদের বেশির ভাগের অ্যাকাউন্ট ভেরিফায়েড ছিল না, দাবি করেন যে, তিনি মারা গেছেন। এসব পোস্টের মন্তব্যের ধারাবাহিকতায় এক্সের এআই চ্যাটবট গ্রোক এসব দাবিকে মিথ্যা বলে ফ্যাক্ট-চেক করে। আরেক ব্যবহারকারী হিব্রু ভাষায় লিখেছেন, ‘এই বিবি, তুমি কি এতই বিশেষ যে তোমার ৬টা আঙুল, নাকি তুমি

অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছো?’

এ নিয়ে উদ্বেগ ও প্রশ্ন তোলা ব্যক্তিদের মধ্যে আছেন মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যান্ডেস ওউয়েন্সও। ডাকনাম ধরে নেতানিয়াহুকে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘বিবি কোথায়?’ এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘তার অফিস কেন তার ভুয়া এআই ভিডিও প্রকাশ করছে আবার মুছেও দিচ্ছে, আর হোয়াইট হাউসে কেন এত আতঙ্ক?’
নেতানিয়াহুর ছয় আঙুল থাকার দাবি নিয়ে এক্সের এআই চ্যাটবট গ্রোক ফ্যাক্ট-চেক করে জানায়, ‘না, নেতানিয়াহুরও অন্য সবার মতো প্রতিটি হাতে পাঁচটি করে আঙ্গুল আছে। ওটা মঞ্চে বক্তব্য দেয়ার সময় তার ডান হাতের স্বাভাবিক ইশারা। লালবৃত্ত আর ক্যামেরার কোণের কারণে অপটিক্যাল ইল্যুশন তৈরি হয়েছে, তাই এমন দেখাচ্ছে। এটা শুধু সংবাদ সম্মেলনের ভিডিওর একটি স্থিরচিত্র।’ আরেকটি পোস্টের জবাবে গ্রোক লিখেছে, ‘নেতানিয়াহু জীবিত আছেন; ইরানি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর যে গুজব ছড়ানো হয়েছে, সেগুলো স্নোপস, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য মাধ্যমে অ-যাচাইকৃত ভুয়া তথ্য হিসেবে খণ্ডন করা হয়েছে। নির্ভর করুন আনুষ্ঠানিক ভেরিফায়েড সূত্রের ওপর।’

ক্রেমলিন নামের একটি পেজ, যার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তরের কোনো সম্পর্ক নেই, সেখানে উল্লেখ করা হয় যে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট একটি সংবাদ সম্মেলন থেকে হঠাৎ বের হয়ে যান এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসেন। ইসরাইলি প্রধানমন্ত্রীর ছেলে ইয়াইর নেতানিয়াহুর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নিয়েও দৃষ্টি আকর্ষণ করা হয়। সাধারণত এক্সে সক্রিয় থাকলেও ইয়াইর নেতানিয়াহু সর্বশেষ ৯ই মার্চ একটি পোস্ট শেয়ার করেন। নেতানিয়াহুকে সর্বশেষ যেখানে জনসমক্ষে দেখা গিয়েছিল, সেই জায়গায় উপস্থিত ছিলেন এনডিটিভির আদিত্য রাজ কৌল। সেখানে বেইত শেমেশে হামলার ধ্বংসস্তূপের মধ্যে হেঁটে যেতে দেখা গিয়েছিল নেতানিয়াহুকে।

Naaz Islam

৪ মাস আগে

কিছু একটা ঘটেছে !

A R Sarker

৪ মাস আগে

যা রটে তা কিছু না বটে, ইয়া আল্লাহ এই মৃত্যু রটনা যেন সবটাই সত্য হয়।

Shah Alam Bhuiyan.

৪ মাস আগে

এই জাহান্নামের কীট টা যদি মারা যেত কতই না ভাল হত।

Engr. Mostafa Kamal

৪ মাস আগে

নেতানিয়াহু মারা গেছেন।

Faiz Ahmed

৪ মাস আগে

নেতানিয়াহু সারাক্ষণ টিভিতে ইন্টার্ভিউ দিতে ব্যস্ত থাকেন। প্রায় সপ্তাহ কেটে গেল তাঁকে এখন এই দেখা যাচ্ছে না।
সে সম্ভবত " কাবাব" হয়ে গেছে। যে কারণে আমেরিকা নির্বিচারে বোম্বিং করছে।

মন্তব্য করুন