জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামকে চাপাতি হাতে ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় তার ওপর এ হামলা চালানো হয়।
হামলাকারী হাসিব আল ইসলামকে জুলাই জঙ্গি বলে চাপাতি দিয়ে তাকে কোপাতে শুরু করে। ধারণা করা হচ্ছে হাসিব আল ইসলামের ওপর গুপ্ত হামলা চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা।
মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিলা রিসোর্টের সম্মুখে তার ওপর এ হামলার শিকার হন। হামলাকারীরা হাসিব আল ইসলামকে জুলাই জঙ্গি বলে হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে হাসিব দৌঁড়ে নিরাপদ স্থানে চলে যান।
মৌলভীবাজার জেলা ছাত্রশক্তির আহবায়ক রাজ মোস্তাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, হাসিব পরিবারের সদস্যদের নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে আসেন। সেখানে তার উপর হামলা হয়। এমন খবর পেয়ে তারা শ্রীমঙ্গল থানায় যান ও আইনী সহায়তার জন্য পুলিশের সাথে কথা বলেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরের দিকে শ্রীমঙ্গলস্থ বালিশিরা রিসোর্টের সামনে ঘটনাটি ঘটে। এর পর থেকে পুলিশ হাসিব আল ইসলাম এর মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করেন। পরে তারা জানতে পারেন তিনি ঢাকায় চলে যান। তবে ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ খুঁজছে।
ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিবকে চাপাতি হাতে ধাওয়া ও হামলা
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
অনলাইন
২ ঘন্টা আগে
১০ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ৩ঃ৫৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
