ধামরাইয়ে রাতে থেমে থাকা বাসে আগুন

ধামরাইয়ে রাতে থেমে থাকা বাসে আগুন

ফন্ট সাইজ:

ঢাকার ধামরাইয়ে থেমে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে ধামরাই পৌর শহরের যাত্রাবাড়ী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা পাঁচ রাতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো।

ধামরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, সোমবার রাত ১টার দিকে হামজা ব্রাদার্স নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, এটি নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনা।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ‘বাসে অগ্নিসংযোগের ঘটনায় সোমবার রাতে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’