মৃত্যুর গুজবে নিজেই ভিডিও বার্তা দিয়েছেন সিলেটের শিল্পপতি রাগীব আলী। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। জানান, আমি ভালো আছি, সুস্থ আছি।
সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘কোনো ধরনের গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার করবেন না। শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য নিশ্চিত না হয়ে কোনো মন্তব্য বা সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।’
উল্লেখ্য; গত সোমবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জন রাগীব আলীর ছবি দিয়ে স্ট্যাটাসে জানান, তিনি মারা গেছেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার রাগীব আলী এক ভিডিও বার্তা দিয়ে নিজের শাররীক অবস্থার জানান দিয়েছেন।
