ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরে আনতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকারের নিয়মিত কর্মকাণ্ডের তথ্য জানাতে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) নিয়ে একটা কথা বলতে চাই—ইন্ডিয়াতে একটা ব্রিফিং হয় আপনারা জানেন। সেখানে শেখ হাসিনার এক্সট্রাডিশন নিয়ে কথা হয়েছিল। একাধিকবার সেখানে বলা হয়েছে, এটার একটা লিগ্যাল ইস্যুজ আছে। ব্যাপারটা এরকম- আমরা উনাকে এক্সট্রাডাইড করতে চাই, উনাকে ধরে আনতে চাই। উনাকে ধরে আনাই উচিত। কনভিক্টেড, বীভৎস ক্রিমিনাল। রিপিট করি। আগেও বলেছি।’
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘উনি (শেখ হাসিনা) এত মানুষ খুন করেছেন কথাটা কিন্তু এ রকম না। আই রিপিট, উনি এত মানুষ খুন করিয়েছেন, করেছেন কথাটা এরকম না। একশো খুন পাঁচশো খুন এক জিনিস আর ক্রাইম অ্যাগেইনিস্ট হিউম্যানিটি আরেক জিনিস। দুটা দুই জিনিস। এই ডিফারেন্সটা আমি আশা করি আমাদের জনগণ বোঝেন। উনি সেই অপরাধে অপরাধী। যদি আইনি ব্যাপার থেকে থাকে তার মানেটা হচ্ছে উনাকে আমরা এক্সট্রাডাইস করতে চাইলাম, উনি কোর্টে গেলেন তারপর কোর্টে এটা প্রসেস চলতে থাকলো।’
‘আচ্ছা উনিতো (শেখ হাসিনা) নিজেই আসতে চান, তার মানে উনারতো কোর্টে যাওয়ার দরকার নাই। উনি বলবেন আমাকে এক্সট্রাডাইড করে দাও। উনারতো এসে এটা ফেস করার কথা ছিল। তাই এক্সট্রাডিশন নিয়ে যে আইনি প্রসেসের কথা বলা হয়েছে, আইনি জটিলতার কথা বলা হয়েছে আমি অন্তত সেটা দেখি না। আর যে ব্যাখ্যা শুনেছেন, সরকার করতে পারে কি পারে না আমাদের ক্রাইম অ্যাগেনিস্ট হিউম্যানিটিতে কনভিকটেড আসামিদের... উনি কিন্তু কনভিক্টেড হয়েছেন। উনি অভিযুক্ত না। ওনার ওপরে বিচারের রায় হয়ে গেছে। সেরকমের জন্য অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, এটা আমাদের কনস্টিটিউশনে আছে’—বলেন তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘সুতরাং আমি এটুকু বলছি, আমাদের সরকার মনে করে কনভিক্টেড আসামিকে আমরা এক্সট্রাডাইড করবো। ভারত সরকারকে এটা করতে দিতে হবে এবং ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা না। কারণ যাকে এক্সট্রাডাইড করার কথা তিনিই আসতে চান। সো লিগ্যাল কোনো ইস্যুজ আছে বলে আমরা মনে করি না।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ক্রাইম অ্যাগেনিস্ট হিউম্যানিটির যে আইন আছে, অভিযুক্ত যারা আছেন তাদের জন্য অনেক ফান্ডামেন্টাল রাইটস কার্যকর থাকবে না।’
