ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা অলিম্পিকজয়ী জুডোকা টেডি রিনারের

ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা অলিম্পিকজয়ী জুডোকা টেডি রিনারের

ফন্ট সাইজ:

ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন পাঁচবারের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী জুডো তারকা টেডি রিনার। আগামী এপ্রিল-মে মাসে ইমানুয়েল ম্যাক্রনের উত্তরসূরি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। কোনো রাজনৈতিক অভিজ্ঞতা বা দলীয় সমর্থন না থাকলেও তিনি বিভক্ত ফরাসিদের ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি নিজেকে বাম বা ডানপন্থি কোনোটিই নন বলে দাবি করেন।

রিনার জানান, লড়াই করা তার জীবনের অংশ এবং তিনি জানেন কীভাবে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে হয়। নির্বাচিত হলেও তিনি ২০২৮ সালের অলিম্পিকে অংশ নেয়ার আশা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে সম্ভাব্য করমর্দনের বিষয়টি নিয়েও তিনি বেশ আত্মবিশ্বাসী।