আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

ফন্ট সাইজ:

ছয় সিটি করপোরেশনের ধারাবাহিকতায় বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লাতে আরও পাঁচ প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার। শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনকে বরিশাল সিটি করপোরেশনের, মো. মাহফুজুর রহমানকে রাজশাহী সিটি করপোরেশনের, মো. রুকুনোজ্জামান রোকনকে ময়মনসিংহ সিটি করপোরেশনে, মাহফুজ উন নবী চৌধুরীকে রংপুর সিটি করপোরেশনের এবং মো. ইউসুফ মোল্লাকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ওদিকে গতকাল দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাঁচ সিটির নতুন প্রশাসক। সংসদ ভবনে সরকারপ্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এর আগে গত ২৩শে ফেব্রুয়ারি ঢাকাসহ ছয় সিটিতে প্রশাসক হিসেবে সরকারদলীয়দের বসানো হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন