ঢাকার ১৩টি আসনে ১ হাজার ৪০০-এর বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। ভোট গণনার কেন্দ্রগুলোতেও সিসিটিভি থাকবে এবং বিদ্যুৎ বিভ্রাট হলে বিকল্প আলোর ব্যবস্থাও রাখা হয়েছে।
আরও পড়ুন:
সরকারি টাকায় বিদেশ ভ্রমণ, গাড়ি কেনা বন্ধ
