ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি, তিনি কখনোই ফিরবেন না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ‘এ বিষয়ে কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরবে প্রসিকিউশন।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনার যে বর্তমান তৎপরতা, যেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি, এগুলো তার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। বাংলাদেশে ফিরে আসার জন্যে তার লিগ্যালি যা করা উচিত ছিল, তা করেন নাই। আমরা আগামীকাল ১২টায় সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করব এই বিষয়ে।’
তিনি আরও বলেন, ‘আপাতত মন্তব্য হচ্ছে যে, তিনি কখনো ফিরে আসবেন না এবং এগুলো তার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি।’
দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তিনি এ আবেদন করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
