ইরানে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: প্রতিরক্ষামন্ত্রী কাটজ

ইরানে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: প্রতিরক্ষামন্ত্রী কাটজ

ফন্ট সাইজ:

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো সম্পূর্ণ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি। একটি অনুষ্ঠানে কাটজ বলেন, ইরানের ক্ষেত্রে আমাদের মিশন এখনো শেষ হয়নি। ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা নতুন করে শুরু করার চেষ্টা করছে। পাশাপাশি তারা আরও কিছু গুরুতর তৎপরতা চালাচ্ছে, যা ইসরাইল রাষ্ট্রকে প্রকৃত বিপদের মুখে ফেলছে। তবে ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।