বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে হাইকমিশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত।
বাংলাদেশের জাতীয় জীবনে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতে হাইকমিশনের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং ঐতিহাসিক ৭ই নভেম্বরের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় হাইকমিশনার ঐতিহাসিক ৭ই নভেম্বরকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেন। ৭ নভেম্বরের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, সংহতি ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
আরিফ মাহফুজ, লন্ডন
প্রবাস
৪৬ মিনিট আগে
৭ নভেম্বর (শনিবার), ২০২৬, ১০ঃ০৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
