রাজধানীর তেজগাঁও বিজি প্রেস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী শাহ্পরাণ নিঝুম এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। গত ৩১শে অক্টোবর দুপুর ২টার দিকে তেজগাঁওয়ের ৭৬২, পশ্চিম নাখালপাড়ার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও নীল রঙের জিন্স প্যান্ট। এ ঘটনায় তার বাবা মোহাম্মদ কুদ্দুস বাদী হয়ে তেজগাঁও থানায় একটি জিডি করেছেন। নিঝুমের মা জেসমিন বেগম বলেন, তার ছেলে বাসা থেকে বের হয়ে তার এক বন্ধুর বাসায় দুপুরে খাবার খায়। সেখান থেকে বের হয়ে যাওয়ার পর আর তার সন্ধান মিলেনি। কেউ নিঝুমের সন্ধান পেলে তেজগাঁও থানা পুলিশ অথবা তার মোবাইল ফোনে জানানোর অনুরোধ করেছেন। তার মোবাইল নম্বর- ০১৯৩৩-৯২২৬৩৫।
এক সপ্তাহ ধরে নিখোঁজ বিজি প্রেস স্কুলের শিক্ষার্থী নিঝুম
স্টাফ রিপোর্টার
৮ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
