কসবায় ৩০ হাফেজে কুরআন ও তাদের বাবাদের সংবর্ধনা দিলো জামায়াত

কসবায় ৩০ হাফেজে কুরআন ও তাদের বাবাদের সংবর্ধনা দিলো জামায়াত

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩০ জন হাফেজে কুরআন ও তাদের বাবাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূলগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাখা।

শনিবার বিকেলে ময়দাগঞ্জ বাজার জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

তিনি বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ ও নিরাপদ জনপদ গড়তে কুরআনের শাসনের বিকল্প নেই। হাফেজে কুরআনরা সমাজের শ্রেষ্ঠ সন্তান। তাদের দেশ গড়ার কাজে সম্পৃক্ত করতে হবে। জামায়াত দায়িত্ব পেলে তাদের নেতৃত্বে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, ইনশাআল্লাহ।

ময়দাগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদিনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী।
এতে আরও বক্তব্য দেন মাওলানা মাহবুব হাদী, আবু হানিফ, আমীর হোসাইন, ডা. আব্দুল মোমেন, জালাল উদ্দীন, বিল্লাল হোসেন, রমজান মাস্টার, সংবর্ধিত হাফেজ এরশাদুল ইসলাম ও ডা. আব্দুল হান্নান প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত হাফেজদের হাতে ক্রেস্ট এবং তাদের বাবাদের হাতে উপহার তুলে দেওয়া হয়।