গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফন্ট সাইজ:

রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার দিনব্যাপি গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে এই দিবস পালিত হয়। এই উপলক্ষে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য রেলি শেষে উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল, দোয়া করা হয়। তারপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ উপজেলা প্রশাসন, সাংবাদিক, মুক্তিযোদ্বা ও রাজনৈতিক নেতৃত্বদের সাথে উপজেলা মাঠ চত্বরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল হুদা সভাপতিত্বে, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মোঃ মুনতাসীর হাসান খান সহকারী কমিশনার( ভূমি) গোয়ালন্দ । সফিকুল ইসলাম অফিসার ইনচার্জ গোয়ালন্দ ঘাট থানাসহ সরকারি বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ । এছাড়া গোয়ালন্দ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল গণমাধ্যম কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।