সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত এবং জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর অবশেষে তার নতুন সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, তার জীবনে শুরু হয়েছে, নতুন এক অধ্যায়। নিজের ভালোলাগা ও বিশ্বাসের জায়গা থেকে এই সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছেন। শোবিজ অঙ্গনে এ নিয়ে বেশি কিছুদিন ধরে ব্যাপক আলোচনা চললেও এবার নিজেই প্রকাশ্যে জানালেন নতুন সম্পর্কের কথা।
তবে কোনো ব্যক্তিগত প্রেমের সম্পর্ক নয়, সাবিলা নূরের নতুন সম্পর্ক শীর্ষস্থানীয় কসমেটিকস, হোমকেয়ার, স্কিনকেয়ার, বেবি কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবির জনপ্রিয় ব্র্যান্ড লিলির সঙ্গে। লিলি সিরাম গ্লো সোপের নতুন ব্র্যান্ড এম্বাসেডর হয়েছেন এই অভিনেত্রী।
এ উপলক্ষে শনিবার রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সাবিলা নূর এবং লিলি সিরাম গ্লো সোপের পক্ষে চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান চুক্তিতে সই করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রিমার্কের মিডিয়া ও কমিউনিকেশন হেড মিজানুর রহমান, হারল্যানের মার্কেটিং হেড হাবিব উল্লাহ হাবিব, মডার্ন ট্রেড চ্যানেল প্রধান হেলাল উদ্দিন এবং লিগ্যাল অ্যাফেয়ার্সের এডিশনাল ডিরেক্টর আহসান হাবিব। চুক্তি সইয়ের আগে তারা ফুল দিয়ে সাবিলা নূরকে বরণ করে নেন।
অনুষ্ঠানে সাবিলা নূর বলেন, “আজ থেকে সেরা সোপের সঙ্গে নতুন সম্পর্ক শুরু হলো।
লিলি সাবান আগেও ব্যবহার করেছি। তবে এবার লিলি সাবান এসেছে আগের চেয়ে আরও উন্নত মান, নতুন ও আধুনিক প্রযুক্তি এবং আরও সমৃদ্ধ ফর্মুলা নিয়ে। এর উন্নত গুণমান, কার্যকারিতা আর মন মাতানো দীর্ঘস্থায়ী সুগন্ধ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। নিজের অভিজ্ঞতা থেকেই লিলি সোপের ওপর আমার বিশেষ আস্থা তৈরি হয়েছে। আর সেই বিশ্বাস থেকেই লিলি সাবানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়া সত্যিই আনন্দের।”
রিমার্কের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান বলেন, “লিলি সিরাম গ্লো সোপের সঙ্গে সাবিলা নূরের মতো গুণী অভিনেত্রীকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। লিলি সোপের নতুন ভ্যারিয়েন্টগুলো উন্নত মান ও বৈশিষ্ট্য নিয়ে বাজারে এসেছে। আমরা বিশ্বাস করি, গুণগত মান ও কার্যকর ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে লিলি দেশের সেরা সাবান ব্র্যান্ড হয়ে উঠবে। সাবিলা নূরকে সঙ্গে নিয়ে লিলি সিরাম গ্লো সোপের এই বার্তা দ্রুত দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে চাই আমরা।”
হাবিব উল্লাহ হাবিব বলেন, “রিমার্কের অনেক ব্র্যান্ডের পণ্যই এখন মার্কেট লিডার। সেই ধারাবাহিকতায় লিলি সিরাম গ্লো সোপও অল্প সময়ের মধ্যে ভোক্তাদের পছন্দের শীর্ষে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর সাবিলা নূরের গ্রহণযোগ্যতা ভোক্তাদের কাছে লিলি সোপের অবস্থান শুধু শক্তিশালী নয়, বিশ্বাসযোগ্যও করবে। তবে সবচেয়ে বড় শক্তি লিলির উন্নত গুণগত মান।”
মিজানুর রহমান বলেন, “রিমার্কের পণ্য প্রতিনিয়ত গুণগত মান ও বৈশিষ্ট্যে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে। এরই মধ্যে বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে এবং ভোক্তাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। আমরা বিশ্বাস করি, এই অগ্রযাত্রায় লিলি সিরাম গ্লো সোপও নিজস্ব গুণে ভোক্তাদের মন জয় করবে এবং বাজারে শীর্ষ স্থান দখল করবে।”
লিলি ব্র্যান্ড সংশ্লিষ্টরা জানান, লিলি সিরাম গ্লো সোপে ব্যবহার করা হয়েছে ভিটামিন সি সিরাম, ভিটামিন ই সিরাম ও শিয়া বাটার। এর মধ্যে ভিটামিন সি সিরাম ত্বককে উজ্জ্বল দেখাতে এবং ডার্ক স্পটের দৃশ্যমানতা কমাতে সহায়তা করে। ভিটামিন ই সিরাম ত্বকের স্বাভাবিক ময়েশ্চার ধরে রাখতে এবং পরিবেশগত ক্ষতিকর উপাদান থেকে ত্বককে সুরক্ষায় সহায়তা করে। অন্যদিকে শিয়া বাটার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে, ফলে ত্বক নরম ও মসৃণ রাখতে ভূমিকা রাখে।
পণ্যটি মিলছে তিনটি ভ্যারিয়েন্টে-ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ। উন্নত ফর্মুলেশনের পাশাপাশি দীর্ঘস্থায়ী সুগন্ধ ও আধুনিক প্যাকেজিংয়ের সমন্বয় করা হয়েছে নতুন এই পণ্যে। ভোক্তার পরিবর্তিত চাহিদার বিষয় বিবেচনায় নিয়ে সিরাম গ্লো সোপের ফর্মুলেশনও তৈরি করা হয়েছে।
উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে দেশসেরা প্রতিষ্ঠান রিমার্ক ইতোমধ্যে আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশনসহ বিভিন্ন মানসনদ অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের রেগুলেটরি কমপ্লায়েন্স ও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে রিমার্ক।
