২০২৪ সালের ৫ আগস্ট এ দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের পরাজিত করেছে। আবারও তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে র্যালি শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা যেকোনো মূলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করবো৷
প্রধানমন্ত্রী বলেন, যতদিন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ থাকবে, ততদিন এই বিপ্লব র্যালি চলমান থাকবে।
আরও পড়ুন:
সামিটের এলএনজি সরবরাহ ফের শুরু
