সিলেটের ১০১৬ ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম

সিলেটের ১০১৬ ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম

ফন্ট সাইজ:

সিলেটের ৬টি নির্বাচনী আসনের ১০১৬টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম। বুধবার সকাল থেকে জেলার রিটার্নিং কর্মকর্তা এ প্রস্তুতি শুরু করেছেন। সিলেট-১ আসনের ২১৫টি ভোট কেন্দ্রে দুপুরের পর থেকে সরঞ্জাম নগরের মহিলা কলেজ থেকে পাঠানো শুরু হবে।

তবে সীমান্তবর্তী দুর্গম এলাকা সিলেট-৪, সিলেট-৫ সহ কয়েকটি আসনে ইতিমধ্যে সরঞ্জামাদি পৌঁছানো হয়েছে। এসব এলাকার ভোটকেন্দ্রে আগে থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

নির্বাচনের কর্মকর্তারা জানিয়েছেন-ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর আগেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। ইতিমধ্যে সেনা, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারের নেতৃত্বে টহল টিমের সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে করতে শুরু করেছেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন